ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নারায়ণগঞ্জে জামায়াতের জনসভা: দুর্নীতির টাকা ফেরত আনার দাবি আমির শফিকুর রহমানের

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৭:৫৭ অপরাহ্ন

banglahour

নারায়ণগঞ্জ, ৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন, তা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের মানুষ এতদিন সন্ত্রাসের শিকার ছিল। একসময় এটি সন্ত্রাসের রাজধানী হয়ে উঠেছিল। আমাদের তৎকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে এক গডফাদার ৭২ ফিট লম্বা ব্যানার টাঙিয়েছিল, যাতে লেখা ছিল—'নারায়ণগঞ্জে গোলাম আযমের প্রবেশ নিষিদ্ধ।' শেষ পর্যন্ত সরকারের দমননীতির শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন।”

শফিকুর রহমান আরও বলেন, “অহংকার ও দাম্ভিকতা ভালো নয়। যারা সন্ত্রাসের আশ্রয় নেন, তাদের পরিণতি পৃথিবীতেই করুণ হয়। আর আখিরাতে আল্লাহ তাদের কঠোর শাস্তি দেবেন। তাই সবার উচিত তওবা করা ও সঠিক পথে ফিরে আসা।”

তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার অভিযোগ তুলে বলেন, “গত ৫৪ বছর ধরে জাতিকে বিভক্ত রাখা হয়েছে। বিশেষ করে পাহাড়িদের ইস্যুতে বিভক্তি সৃষ্টি করা হয়। আজও সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়নি, বরং বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে সংঘর্ষ চলছে।”

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা অঞ্চল দক্ষিণের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯