ঢাকা, ১০ ফেব্রুয়ারি: আসন্ন ভালোবাসা দিবস নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী ও প্রযোজক কুসুম শিকদার। সম্প্রতি এক ইভেন্টে উপস্থিত হয়ে প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বিনোদন জগতের তারকারা সাধারণত নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত থাকেন। তবে কুসুম শিকদার জানান, এবার তিনি কোনো বিশেষ কাজ হাতে নেননি। এক প্রশ্নের জবাবে মজার ছলে বলেন, "হ্যাঁ, প্রেমের জন্য ডেট করতে যাই, দেশে-বিদেশে সব জায়গায়ই যাই।"
সম্প্রতি কুসুম শিকদার প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে। প্রযোজনার নতুন জগতে পা রেখেই দর্শকদের মন জয় করার চেষ্টা করছেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসতে চান না এই অভিনেত্রী। প্রেম-বিয়ে প্রসঙ্গ এড়িয়ে গেলেও তিনি বলেন, "শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে সৃজনশীলতা আসে না।"
ভালোবাসা দিবস ঘিরে তার নতুন কোনো চমক থাকবে কিনা, তা জানতে অপেক্ষায় থাকতে হবে তার ভক্তদের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
