ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি: মির্জা ফখরুল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৪ অপরাহ্ন

banglahour

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। একইসঙ্গে দলটি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি এটি হয়, তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশ আরও ভঙ্গুর অবস্থায় চলে যাবে। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, তত দ্রুত দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হবে।”

জাতিসংঘের প্রতিবেদন ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা এই প্রতিবেদনকে স্বাগত জানাই। বিগত ১৭ বছরে দেশে সংঘটিত সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী।”

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে কি না কিংবা নিষিদ্ধ হবে কি না, তা জনগণই নির্ধারণ করবে।

তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে
বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এবং লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শিগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের সুনির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯