ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফ্রেন্ডলি ম্যাচে অরল্যান্ডোর বিপক্ষে ড্র, মিয়ামির জয়রথে হোঁচট

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১:০৪ অপরাহ্ন

banglahour

ফ্লোরিডা, ১৫ ফেব্রুয়ারি: বল দখল, গোলের শট কিংবা আক্রমণে সমানে সমান লড়াই করেছে ইন্টার মিয়ামি ও অরল্যান্ডো সিটি। তবে ম্যাচের সমাপ্তি ঘটেছে ২-২ গোলে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটস গোলের দেখা না পেলেও শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে মিয়ামি।

শুক্রবার রাতে ফ্লোরিডার রেমন জেমস স্টেডিয়ামে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মিয়ামির হয়ে গোল করেছেন ফাফা পিকোল্ট ও তাদেও অ্যালেন্ডে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে হার থেকে বাঁচান পিকোল্ট। যদিও টানা চার জয়ের পর এই ড্রয়ে কিছুটা হতাশ মিয়ামি শিবির। তবে প্রাক-মৌসুম প্রস্তুতি অপরাজিত থেকেই শেষ করল মেসির দল।

ম্যাচের শুরুতেই চাপে পড়ে মিয়ামি। ১৫ মিনিটে মার্টিন ওদেজারের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো। তবে ২২ মিনিটে তাদেও অ্যালেন্ডে গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় অরল্যান্ডো, ৫৪ মিনিটে দলটির হয়ে গোল করেন রামিরো এনরিকে।

ম্যাচের ৭৫ মিনিটে মাঠ ছাড়েন মেসি। এরপর ম্যাচে নাটকীয়তা তৈরি হয়। ইনজুরি টাইমে সুযোগ কাজে লাগিয়ে পিকোল্ট গোল করলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের মাধ্যমে ইন্টার মিয়ামি তাদের প্রাক-মৌসুম সফর শেষ করল অপরাজিত থেকে। আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন মৌসুম শুরু করবে মেসি ব্রিগেড।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম