ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নেইমারের ইউরোপীয় ফুটবলে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৯:০৯ অপরাহ্ন

banglahour

ইউরোপীয় ফুটবলের অধ্যায় অনেক আগেই শেষ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২০২৩ সালে তিনি যোগ দিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালে। তবে চোটের কারণে ক্লাবটির জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। অবশেষে চলতি বছরের জানুয়ারিতে তিনি ফেরেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেইমার শিগগিরই আবারও ইউরোপীয় ফুটবলে ফিরতে পারেন।

স্প্যানিশ রেডিও ‘কাদেনা কোপ’ দাবি করেছে, নেইমারের সান্তোসে ফেরা আসলে ইউরোপীয় ফুটবলে তার ফেরার প্রস্তুতির একটি ধাপ মাত্র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সান্তোসে ছয় মাস খেলতে চান, যাতে তিনি প্রমাণ করতে পারেন যে এখনো ইউরোপীয় ফুটবলের জন্য যথেষ্ট মানানসই। এমনকি ২০২৬ বিশ্বকাপের আগেই ইউরোপের কোনো ক্লাবে ফেরার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি।

এই খবর শেয়ার করেছেন দলবদলের খবরের ক্ষেত্রে অন্যতম নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেইমারকে নিয়ে দুটি পোস্ট করেছেন তিনি। এক পোস্টে নেইমার ও বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না?’

নেইমারকে নিয়ে রোমানোর দ্বিতীয় পোস্টটি আরও তাৎপর্যপূর্ণ। সেখানে তিনি বার্সেলোনার অনুশীলন জার্সি পরা নেইমারের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’

তবে বার্সেলোনায় ফিরতে হলে দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে নেইমারকে। প্রথমত, তাকে নিজের ফিটনেস ঠিক করে ছন্দে ফিরতে হবে। দ্বিতীয়ত, কাতালান ক্লাবটি তাকে শুধুমাত্র ফ্রি এজেন্ট হিসেবে নিতে আগ্রহী, এবং তার বেতনও ব্যাপকভাবে কমাতে হবে।

তবে ৩৩ বছর বয়সী নেইমার সত্যিই বার্সেলোনায় ফেরার পরিকল্পনা করছেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম