ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কোচের প্রতি অসন্তোষ দেখিয়ে বিপাকে গার্নাচো, শাস্তি হিসেবে করাবেন ডিনার

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ মার্চ ২০২৫, শনিবার, ৫:৪১ অপরাহ্ন

banglahour

প্রিমিয়ার লিগের ম্যাচে কোচের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সমস্যায় পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গার্নাচো। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে পুরো দলকে ডিনার করাতে হবে বলে জানিয়েছেন কোচ রুবেন আমোরিম।

গত বুধবার ইপ্সউইচ টাউনের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষ দলের প্যাট্রিক ডোরগু লাল কার্ড দেখেন। এতে একাদশে কৌশলগত পরিবর্তন আনেন ম্যানইউ কোচ। কিন্তু যখন ২০ বছর বয়সী গার্নাচোকে বদলি হিসেবে তুলে নেওয়া হয়, তখন তিনি সাইডবেঞ্চে বসার পরিবর্তে সরাসরি টানেলের দিকে চলে যান। তার পরিবর্তে মাঠে নামানো হয় নুসাইর মাজরাউইকে।

গার্নাচোর এই আচরণ ভালোভাবে নেননি কোচ আমোরিম। তিনি মনে করেন, "গার্নাচো দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিভাবান খেলোয়াড়। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবে খেলার জন্য আচরণগত ভারসাম্য বজায় রাখা জরুরি।"

এই ঘটনার পর ইউনাইটেডের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এফএ কাপে ফুলহামের বিপক্ষে। সেই ম্যাচে ৩-২ গোলের জয়ের পর কোচ আমোরিম জানান, গার্নাচো তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, "গার্নাচো আমার কাছে এসে নিজের ভুল স্বীকার করেছে। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি, সে ড্রেসিংরুমে গিয়ে কাপড় বদলেছিল, কারণ তার পোশাক ভিজে গিয়েছিল। এরপর বেঞ্চে না বসে অন্য একটি জায়গা থেকে ম্যাচ দেখেছে। তবে ম্যাচ শেষে সে মাঠে ফিরে আসে এবং তারপর বাড়ি চলে যায়। তাই এটি নিয়ে বড় কোনো সমস্যা নেই।"

তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য গার্নাচোকে সতর্ক করেছেন আমোরিম। তিনি বলেন, "ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবে প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ। এখানে কোনো ঘটনার প্রচার অনেক বেশি হয়। তাই দলের ভাবমূর্তি রক্ষা করা সবার দায়িত্ব। শাস্তি হিসেবে গার্নাচো পুরো দলকে ডিনার করাবে, আর এটাই তার শিক্ষা।"

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম