ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৩২ বছরেই কেন অবসর, গোমর ফাঁস করলেন আমির

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ মার্চ ২০২৫, সোমবার, ৩:২৩ অপরাহ্ন

banglahour

পাকিস্তানের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ আমির। ২০১৭ সালে ভারতকে হারানোর পেছনে বড় অবদান এই পেসারের। সেই তিনি ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন। মাত্র ৩২ বছর বয়সেই কেন ক্রিকেট ছাড়তে হলো তাকে?

অবসর নিয়ে লম্বা সময় চুপ থাকার পর এবার গোমর ফাঁস করেছেন আমির। যেখানে এই বাঁহাতি পেসার অভিযোগের আঙুল তুলেছেন নির্বাচকদের দিকে। টিম ম্যানেজমেন্টের পক্ষপাত ও দুর্ব্যবহারের শিকার বলেও অভিযোগ আমিরের।

কোভিড-১৯ মহামারীর মধ্যে পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ আমিরের। তিনি বলেন, ‘কোভিড-১৯ এর সময় পাকিস্তান নিউজিল্যান্ড যাচ্ছিল। চল্লিশজন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছিল, কিন্তু আমার নাম সেখানে ছিল না।’

আমির প্রাক্তন প্রধান কোচ ওয়াকার ইউনিসের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করেন। যদিও সরাসরি নাম বলেননি আমির। তিনি বলেন, ‘৯০-এর দশকের একজন প্রাক্তন ক্রিকেটার আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। সবাই তাকে জিজ্ঞাসা করছিল যে ভালো পারফর্ম করা সত্ত্বেও আমির কেন নিউজিল্যান্ড দলে নেই। যার উত্তরে সে বলেছিল, সে আমাদের পরিকল্পনায় আছে, তবে আমাদের তাকে আপাতত চাপে রাখা দরকার। আমরা পরে দেখব।’

আমির প্রথম দফা ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসর ভেঙে দলে ফেরেন। যদিও এরপর ফের ১৪ ডিসেম্বর অবসরের ঘোষণা দেন।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম