ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইংল্যান্ডে ফিরেই শেফিল্ড ইউনাইটেডের জয়ে দুর্দান্ত পারফর্ম করলেন হামজা চৌধুরী

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ মার্চ ২০২৫, শনিবার, ৯:১৫ অপরাহ্ন

banglahour

লন্ডন, ৩০ মার্চ: ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর ইংল্যান্ডে ফিরে আবারও নজর কাড়লেন হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের হয়ে কভেন্ট্রি সিটির বিপক্ষে মাঠে নেমে তিনি ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। যদিও গোল কিংবা অ্যাসিস্টের তালিকায় তার নাম নেই, তবু দারুণ পারফরম্যান্সে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো খেলেন হামজা চৌধুরী। শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে তার পারফরম্যান্স মন কাড়ে ফুটবলপ্রেমীদের। সেই ম্যাচের পর ইংল্যান্ডে ফিরে চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে মাঠে নামেন তিনি।

ম্যাচ চলাকালে ইংলিশ ধারাভাষ্যকাররা বাংলাদেশের হয়ে তার অভিষেক এবং সেখানে পাওয়া অভ্যর্থনার বিষয়টি তুলে আনেন। এক পর্যায়ে ধারাভাষ্যে বলা হয়, “বাংলাদেশে হামজাকে বীরের মতো অভ্যর্থনা জানানো হয়েছিল। সেখানে তিনি রীতিমতো জনস্রোতের মাঝে পড়েছিলেন।”

কভেন্ট্রির বিপক্ষে খেলায়ও ছিলেন উজ্জ্বল। নিখুঁত শট নিয়ে গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্দান্ত সেভে হতাশ হতে হয় তাকে। তবে তার দল শেফিল্ড ইউনাইটেড ৩-১ গোলের সহজ জয় পায়।

বাংলাদেশের হয়ে মাঠে নামার পরপরই ইংল্যান্ডে ফিরে ক্লাবের জার্সিতে দুর্দান্ত খেলার মাধ্যমে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি যে বাংলাদেশের মিডফিল্ড শক্তিশালী করেছে, তা ভারতের বিপক্ষে ম্যাচেই বোঝা গেছে। এখন ক্লাব এবং দেশের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখাই হবে হামজার জন্য পরবর্তী চ্যালেঞ্জ।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম