ঢাকা, ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছেড়ে যাচ্ছে একের পর এক ট্রেন,নেই কোনো শিডিউল বিপর্যয়

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ মার্চ ২০২৫, রবিবার, ১২:৩১ অপরাহ্ন

banglahour

শিডিউল অনুযায়ী নিয়ম করেই ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে একের পর এক ট্রেন। নেই কোনো শিডিউল বিপর্যয়। রোববার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একেবারে নির্ধারিত সময় ৯টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে  রংপুর এক্সপ্রেস।

শুধু রংপুর এক্সপ্রেস নয়, প্রায় প্রতিটি ট্রেন কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে৷ স্টেশনেও তেমন ভিড় নেই৷ ট্রেনে উঠতে চিরচারিত সেই হুড়োহুড়ি, ঠেলাঠেলিও নেই। পাশাপাশি ছাদে চড়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণের চিত্রও চোখে পড়েনি।

এদিন সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়।

রংপুর এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী বলেন, আমি ৯ বছর ঢাকায় চাকরি করছি। ঈদে সবসময় ট্রেনে যাতায়াত করি। আগে কখনো কমলাপুর স্টেশনে এত সুশৃঙ্খল পরিস্থিতি দেখিনি। পৌনে ৯টায় স্টেশনে এসেছি৷ এসেই প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো পেয়েছি। ব্যাগ-পত্র নিয়ে উঠে বসলাম। এখন দেখছি ট্রেন ছেড়ে দিচ্ছে। একেবারে জাস্ট টাইম। বাসায় যাওয়ার আগেই খুশিতে মন ভরে গেলো।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ঈদযাত্রার সপ্তম দিনে রোববার সকাল থেকে নির্ধারিত সময়ে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। আন্তঃনগর ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম