ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রোনালদো হতে পারবেন এমবাপ্পে, বিশ্বাস কোচের

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১১:৪৬ পূর্বাহ্ন

banglahour

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, কিলিয়ান এমবাপ্পে ক্লাবের কিংবদন্তি হতে পারেন, যেমনটি হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এমবাপ্পে ছোটবেলা থেকেই রোনালদোর ভক্ত ছিলেন। গত গ্রীষ্মে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর, তিনি প্রথম মৌসুমেই ৩৩ গোল করেছেন, যা রোনালদোর রিয়াল ক্যারিয়ারের প্রথম মৌসুমের গোলসংখ্যার সমান।

আনচেলত্তি বলেন, ‘আমি চাই এমবাপ্পে রোনালদোর মতো সফল হোক। আমি মনে করি, সে তা পারবে। এর মানে, সে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হবে, যেমন রোনালদো।’

রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং ২০১৮ সালে ক্লাব ছেড়ে যাওয়ার আগে ৪৫০ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন।

বর্তমানে আল-নাসরে খেলা ৪০ বছর বয়সী রোনালদো রিয়ালে প্রথম মৌসুমে ৩৫ ম্যাচে ৩৩ গোল করেছিলেন। এমবাপ্পে, যিনি এখন ২৬ বছর বয়সী, গত শনিবার লেগানেসের বিপক্ষে দুটি গোল করে রোনালদোর সেই রেকর্ড স্পর্শ করেন।

এমবাপ্পে বলেন, ‘রোনালদো রিয়াল মাদ্রিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা সবাই জানি। আমার জন্যও তিনি বিশেষ কেউ। আমরা কথা বলি, তিনি আমাকে অনেক পরামর্শ দেন।’

এই মৌসুমে রিয়াল মাদ্রিদ এখনো তিনটি প্রতিযোগিতায় লড়াই করছে। ফলে এমবাপ্পের গোলসংখ্যা আরও বাড়ার সুযোগ আছে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম