ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুলাই শহীদ সাদের নামে রাস্তার কাজ উদ্বোধন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:০১ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ০৫ আগস্টে নিহত শহীদ সাদের স্মৃতিরক্ষায় ধামরাই পৌরসভার ০১ নং ওয়ার্ডে শহীদ সাদের নামে একটি রাস্তার কাজ উদ্বোধন করেছে পৌর প্রশাসন।

বুধবার (১৬ এপ্রিল) বেলা এগারোটার দিকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মামনুন আহমেদ অনীক এ রাস্তার কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

পৌর প্রশাসন জানায়, পৌরসভার ০১ নং ওয়ার্ডের ধামরাই কালামপুর সড়ক হতে কান্দিকুল পর্যন্ত একটি এবং অপরপাশে আইঙ্গন কবরস্থান পর্যন্ত আরোও একটি রাস্তার নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। এ  রাস্তা দুটোর কাজ সম্পূর্ণ হলে এ এলাকার জনদুর্ভোগ নিরসন হবে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’- শহীদ সাদের নামে এ রাস্তা দুটির নামকরণ করা হয়েছে। অচিরেই রাস্তার কাজ সম্পূর্ণ হবে। ধামরাই পৌরসভার জনগণের স্বার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম