ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ‘ভালো উইকেট’ চায় বাংলাদেশ, স্পিনে জোর না দেওয়ার ইঙ্গিত সিমন্সের

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৭:১০ অপরাহ্ন

banglahour

আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি চট্টগ্রামে শুরু হবে ২৮ এপ্রিল।

বাংলাদেশে সাধারণত স্পিনবান্ধব উইকেট তৈরি করে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল নেওয়া হয়, বিশেষ করে মিরপুরে। তবে এবার সিরিজের দুটি ম্যাচই মিরপুরের বাইরে—একটি সিলেটে, অন্যটি চট্টগ্রামে। জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেতে স্পিনের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই।

সিমন্স বলেন, “আমাদের পরিকল্পনা ভালো উইকেট বানানো এবং আমাদের টেস্ট দলকে যেভাবে আমরা এগিয়ে নিতে চাই, সেভাবে খেলাই মূল লক্ষ্য। জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনবান্ধব উইকেটের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ভালো উইকেটে খেলেই আমরা ম্যাচ জিততে চাই।”

উইকেট নিয়ে সন্তুষ্টির কথাও জানান কোচ। তিনি বলেন, “উইকেট দেখে শক্ত এবং ভালো মনে হয়েছে। স্পিন বা পেস নির্ভর উইকেট তৈরি নিয়ে আলাদা কোনো আলোচনা হয়নি।”

সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা মাঠটি দেশের অন্যতম স্পোর্টিং উইকেট হিসেবে পরিচিত, যেখানে ব্যাট-বলের লড়াই থাকে তুলনামূলক ভারসাম্যপূর্ণ। সেখানে প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ এপ্রিল। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২৮ এপ্রিল।

বাংলাদেশ দলের এ ধরনের ইতিবাচক মানসিকতা ও পরিকল্পনা ভবিষ্যতের টেস্ট পারফরম্যান্সেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম