ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সালমান খানের ছায়ায় ঢালিউডের ‘টাইগার’? যুক্তরাষ্ট্রে ফিটনেস মিশনে জায়েদ খান

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৭:১২ অপরাহ্ন

banglahour

প্রায় ১০ মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শো ও পারফরম্যান্সে। তবে শুধু পারফর্ম করাই নয়, নিজেকে শারীরিকভাবে ভিন্ন রূপে গড়তেও ব্যস্ত এই তারকা। জিমে নিয়মিত সময় দিচ্ছেন, খাদ্যতালিকায় এনেছেন কড়া ডায়েট। নিজের লাইফস্টাইলে এসেছে বড় পরিবর্তন।

জায়েদ খানের এমন রূপান্তরের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলিউড ভাইজান সালমান খান। শুধু ফিটনেসেই নয়, স্টাইল, ফটোশুট, এমনকি পোশাকেও সালমান খানের ছায়া লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে—এমনটাই দাবি নেটিজেনদের।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সালমান খানের মতোই জিম থেকে একটি পোজ দিয়ে ছবি পোস্ট করেছেন জায়েদ খান। সঙ্গে সঙ্গে তা নেটদুনিয়ায় ভাইরাল। কেউ বলছেন ‘বাংলার সালমান খান’, কেউ আবার ঠাট্টা করে লিখেছেন ‘গুলিস্তানের সালমান খান’।

নেটিজেনদের মন্তব্য, সালমানের ভঙ্গি, স্টাইল এমনকি ফ্যাশনের ধারাও অনুসরণ করছেন জায়েদ খান। তবে ভক্তদের একাংশ বলছে, অন্তত ফিটনেসের দিক থেকে এমন চেষ্টা প্রশংসাযোগ্য।

২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন জায়েদ খান। এরপর ‘প্রতিশোধের আগুন’, ‘অন্তর জ্বালা’, ‘নগর মাস্তান’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘প্রেম করবো তোমার সাথে’ এবং ‘দাবাং’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নিজেকে ঢালিউডে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে এই বলিউড অনুপ্রেরণা কাজে লাগাচ্ছেন জায়েদ খান। তবে নেটদুনিয়ার রসিকতা কিংবা সমালোচনা—কোনোটাই থামাতে পারছে না তার এই নতুন রূপে হাজির হওয়ার যাত্রা। দেখা যাক, ঢালিউডে ‘টাইগার’ হয়ে ওঠার এই চেষ্টায় কতদূর এগোতে পারেন তিনি।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম