ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘সব ফাঁস করে দেব’ — রশিদ লতিফের হুঁশিয়ারিতে কাঁপছে পাকিস্তান ক্রিকেট, আসছে ৯০’র দশকের ফিক্সিং কাহিনী!

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২:৩৯ অপরাহ্ন

banglahour

পাকিস্তান ক্রিকেটে ৯০-এর দশকের ম্যাচ পাতানোর কেলেঙ্কারির অধ্যায় আবারও সামনে আসছে। সাবেক অধিনায়ক রশিদ লতিফ ঘোষণা দিয়েছেন, তিনি সেই সময়ের সব ঘটনা তুলে ধরবেন তার নতুন আত্মজীবনীমূলক বইয়ে।

১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় সফরের সময় হঠাৎ করেই জাতীয় দল থেকে সরে দাঁড়ান রশিদ লতিফ ও বাসিত আলি। কারণ হিসেবে তারা জানিয়েছিলেন, দলের ভেতরে “অনেক কিছু ঠিক নেই”। এরপর শুরু হয় ব্যাপক তদন্ত। শাস্তি পান সেলিম মালিক, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসসহ আরও অনেকে।

এবার রশিদ লতিফ বলছেন, “সত্যি বলছি যা যা ঘটেছে সবকিছু সামনে নিয়ে আসব। এবং বইটি সবাই পড়তে পারবে।” তাঁর এই বক্তব্যে আবারো আলোচনায় এসেছে পাকিস্তান ক্রিকেটের সেই বিতর্কিত অধ্যায়। অনেকেই বইটি দ্রুত প্রকাশের দাবি তুলেছেন।

যদিও রশিদ এখনও নির্দিষ্ট করে কিছু না বললেও নিশ্চিত করেছেন, বইটিতে থাকবে ৯০’র দশকের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি, সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও ভেতরের অজানা সব তথ্য। এর আগে নানা সময় সাবেক অনেক ক্রিকেটার ম্যাচ পাতানোর কথা বললেও কেউই তা বিস্তারিতভাবে প্রকাশ করেননি।

উল্লেখযোগ্যভাবে, সেই সময়কার স্ক্যান্ডালে আতাউর রহমান, সালমান বাট, মোহাম্মদ আমির, দানিশ কানেরিয়া, শারজিল খান, এমনকি কিংবদন্তি ওয়াসিম আকরামের নামও এসেছিল। এবার হয়তো সেই সব বিতর্ক আরও পরিষ্কারভাবে সামনে আসবে।

পাকিস্তানের ক্রিকেট মহলে এখন তীব্র আলোড়ন—রশিদ লতিফ কি সত্যিই সব ফাঁস করবেন? নাকি এটিও হবে আরেকটি ঘোষণা, যা শেষমেশ অন্ধকারেই থেকে যাবে?

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম