ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০:১১ অপরাহ্ন

banglahour

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ৬৪ কিলোমিটার বাঁধের মেঘনা ও ধনাগোদা নদীর ১০ কিলোমিটার এবং মেঘনার নদীর পশ্চিম পার্শ্বে ৫ কিলোমিটার এলাকা ভাঙছে।


এভাবে ভাঙন অব্যাহত থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি একসময় নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

জানা গেছে, ১৯৮৬-১৯৮৭ সালে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ৬৪ কিলোমিটার দীর্ঘ মূল বেড়িবাঁধ নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে এ পর্যন্ত দুবার এ বাঁধটি ভেঙে যায়। তখন কয়েক হাজার কোটি টাকার ক্ষতিসাধন হয় অঞ্চলের মানুষে। পরে ফের মেরামত করা হয় এই বেড়িবাঁধটি।


সরেজমিন জানা যায়, মেঘনা ও ধনাগোদা নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন ও প্রবল স্রোতে মেঘনা নদীর জহিরাবাদ লঞ্চঘাট থেকে সোনারপাড়া-সানকিভাঙ্গা, চরমাছুয়া-জনতার বাজার এবং ধনাগোদা নদীর ষাটনল থেকে কালীপুর, নবীপুর-হাফানিয়া-খাগুরিয়া, ঠেটালিয়া-সিপাইকান্দি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯