ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২১৫ দিন পর বার্সার স্কোয়াডে সেই টের স্টেগেন

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৩:০০ অপরাহ্ন

banglahour

কোপা দেল রের ফাইনালের ঠিক আগে বড় সুসংবাদ পেল বার্সেলোনা। দলটির অধিনায়ক মার্ক-আন্দ্রে টের স্টেগেন আজ স্কোয়াডে ফিরে এসেছেন ২১৫ দিন পর।

ক্লাবের জন্য অবশ্য একটা দুঃসংবাদও আছে। দলের মূল স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে তিনি বাঁ পায়ের উরুতে চোট পান। 

বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ‘রবার্ট লেভান্ডভস্কির বাঁ পায়ের উরুর পিছনের অংশে সেমিটেনডিনোসাস পেশিতে চোট লেগেছে।’ স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।  

তবে অন্যদিকে প্রত্যাবর্তন ঘটেছে দলের অধিনায়ক ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে তের স্টেগেনের। ছয় মাস পর হাঁটুর অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসনের পর তিনি আবার স্কোয়াডে ফিরেছেন। 

ভিয়ারিয়ালের বিপক্ষে চোট পাওয়ার পর তাকে পুরো মৌসুমের বাইরে থাকার কথা বলা হয়, যে কারণে দলবদল মৌসুমের বাইরে দলে ভেড়ানো হয়েছিল ভয়চেখ শেজনিকে। তবে স্টেগেন ডাক্তারদের অনুমানকে ভুল প্রমাণ করে ফিরে এসেছেন সময়ের অনেক আগেই।

এদিকে লেভান্ডভস্কির অনুপস্থিতিতে ফাইনালে বার্সেলোনার আক্রমণভাগে থাকবেন ফেরান তরেস, লামিন ইয়ামাল ও রাফিনিয়া। দারুণ ফর্মে রয়েছেন ফেরান, সেমিফাইনালে জয়সূচক গোল করেছিলেন তিনি। মাঝমাঠে ১০ নম্বর পজিশনে খেলবেন ফিট হয়ে ওঠা দানি অলমো। চোটের কারণে লেভান্ডভস্কির পাশাপাশি দলের বাইরে রয়েছেন আলেহান্দ্রো বালদে, মার্ক বের্নাল ও মার্ক কাসাদো।  

আজ শুক্রবারই দল সেভিয়ায় যাবে, যেখানে তারা স্টেডিয়ামে অনুশীলন করবে এবং সংবাদ সম্মেলনে অংশ নেবে। মৌসুমের সবচেয়ে বড় ম্যাচে বার্সা কতটা প্রস্তুত, তা জানা যাবে এস্তাদিও দে লা কারতুহার এই রোমাঞ্চকর লড়াইয়ে।

 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম