ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ম্যাচসেরার পুরস্কারে ডিম, দুধ, এবার আস্ত ভেড়ার বাচ্চা! ক্রীড়াঙ্গনে ব্যতিক্রমী ট্রেন্ড

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৬:২৫ অপরাহ্ন

banglahour

ক্রীড়াঙ্গনে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ট্রফি বা নগদ অর্থ নয়, বরং অদ্ভুত ও ব্যতিক্রমী উপহারের প্রবণতা দিন দিন বাড়ছে। এই ব্যতিক্রমী ধারা তৈরি করেছে নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে। এবার তারা ম্যাচসেরার পুরস্কার হিসেবে তুলে দিয়েছে একটি আস্ত ভেড়ার বাচ্চা!

সোমবার রাতে এলিটসেরিয়েন লিগে হেগসুন্দকে ৩–১ গোলে হারায় ব্রাইন। ম্যাচে এক পেনাল্টি গোলসহ দুর্দান্ত পারফরম্যান্স দেখান দলের ২৭ বছর বয়সি খেলোয়াড় অ্যাক্সেল ক্রাইগার। ম্যাচ শেষে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি সাদা ভেড়ার বাচ্চা, যা নিয়ে খুশিতে আটখানা ক্রাইগার।

ব্রাইন ক্লাব এর আগেও এমন অদ্ভুত পুরস্কার দিয়ে আলোচনায় এসেছে—গত মাসে দিয়েছে চার ট্রে ডিম, এ মাসের শুরুতে কয়েক কার্টন দুধ। এই ব্যতিক্রমী ধারার পেছনে রয়েছে একটি উদ্দেশ্য—ম্যাচসেরা খেলোয়াড় যেন সেই মুহূর্ত সারাজীবন মনে রাখেন। একইসাথে ভক্তদের মাঝেও সৃষ্টি হয় এক অনন্য সংযোগ।

এদিকে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দেখা গেছে হেয়ার ড্রায়ার কিংবা ট্রিমারের মতো অপ্রচলিত পুরস্কার। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পুরস্কারের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে চলছে মজার সব আলোচনা।

বিশেষজ্ঞরা বলছেন, এভাবে ব্যতিক্রমী উপহারের মাধ্যমে ক্লাবগুলো তাদের প্রচারণা এবং ভক্তসংযোগে নতুন মাত্রা যোগ করছে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম