ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজশাহীর বাঘায় পদ্মা নদীর ভাঙন: শুষ্ক মৌসুমেই হুমকির মুখে জমি, স্কুল ও বসতবাড়ি

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৬:২৭ অপরাহ্ন

banglahour

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদী তীরবর্তী এলাকায় শুষ্ক মৌসুমেও শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। দুই কিলোমিটারজুড়ে এই ভাঙনে ইতোমধ্যে বহু ফসলি জমি, বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে স্থানীয় স্কুল, বাজার ও বিদ্যুৎ ব্যবস্থা।

ভাঙনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর, কালিদাসখালী, লক্ষীরগর, পূর্বকালিদাসখালী ও নিচ পলাশিচর। স্থানীয়রা জানিয়েছেন, এরই মধ্যে অন্তত ২৫টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে হারিয়ে গেছে। অনেকেই নিরাপদ স্থানে সরে গেছেন।

চরের জেলে ওলিউর রহমান বলেন, “পদ্মার ধারে আমার ঘরবাড়ি ছিল। সব নদীতে চলে গেছে। এখন কোথায় যাব?”

এছাড়া বিদ্যুৎ পোল সরানোসহ বিভিন্ন জরুরি পদক্ষেপ নিতে হয়েছে স্থানীয় প্রশাসনকে। চকরাজাপুর হাইস্কুল, আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।

চকরাজাপুর ইউপি প্রশাসক তরিকুল ইসলাম জানান, এলাকার মানুষ নিজের জমি থেকে গাছ কেটে নিচ্ছে, কারণ তারা জানে ভাঙন রোধের ব্যবস্থা এখনো আসেনি।

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, “রাজশাহীর পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেবে।”

এদিকে স্থানীয়দের দাবি, ভাঙন প্রতিরোধে দ্রুত নদীশাসনের ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়বে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯