নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলক্লাবে অনুষ্ঠিত পূর্বাচল সোসাইটির প্রথম বার্ষিক সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের উন্নয়ন ও সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন সোসাইটির আহবায়ক ড. এ ওয়াই এম একরামুল হক। তিনি বলেন, দীর্ঘ দুই যুগেও প্রকল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, ফলে প্লট মালিকদের স্বপ্ন এখন দুঃস্বপ্নে রূপ নিয়েছে।
সভায় ড. একরামুল হক বলেন, পূর্বাচলকে আলাদা সিটি কর্পোরেশন হিসেবে গঠন ছাড়া সমস্যার কার্যকর সমাধান সম্ভব নয়। তিনি ‘পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনেরও প্রস্তাব দেন, যা প্রকল্প বাস্তবায়নে নিবেদিত থাকবে।
উন্নয়নের জন্য তিনি যেসব প্রস্তাবনা তুলে ধরেন তার মধ্যে রয়েছে: সড়ক, পানির লাইন, বিদ্যুৎ, স্যুয়ারেজ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, বাজার, পার্ক, থানা ও ফাঁড়ি স্থাপন এবং পরিবহন সুবিধা বৃদ্ধি। পাশাপাশি ৩০০ ফুট সড়ক দিয়ে রাজধানীসহ অন্যান্য রুটে বাস সার্ভিস চালুর আহ্বান জানানো হয়।
ড. হক আরও বলেন, রাজউকের বর্তমান স্থাপনা ও জনবল পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষে স্থানান্তর করা যেতে পারে এবং আলাদাভাবে নিয়োগপ্রাপ্ত টেকনিকাল-নন-টেকনিকাল কর্মীদের এই কর্তৃপক্ষে অন্তর্ভুক্ত করা উচিত।
সভার বক্তারা পূর্বাচলের টেকসই উন্নয়নের জন্য সরকারের কাছে জোরালোভাবে পূর্বাচল সিটি কর্পোরেশন ঘোষণার দাবি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
