ঢাকা, ১৬ মে ২০২৬, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জমে উঠেছে বিজিএমইএ নির্বাচন, দুই প্যানেলের মনোনয়ন জমা

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ২:০২ অপরাহ্ন

banglahour

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন জমে উঠেছে। এবারও ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার প্যানেল দুটি প্রার্থীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে। 

শনিবার সকালে ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বিজিএমইএ'র সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ'র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ও আনোয়ার উল আলম চৌধুরী। এছাড়া ফোরামের সভাপতি এম এ সালাম, ফোরামের মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী এবং প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদ উপস্থিত ছিলেন।

 

এরপর সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালামও বিজিএমইএ সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে ছিলেন বিজিএমইএ'র সাবেক সভাপতি ফারুক হাসান ও সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব। 

মনোনয়নপত্র জমার পর ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে ফোরাম মোটেও চিন্তিত নয়। আমরা চাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে সাধারণ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অতীতে এর ব্যত্যয় ঘটেছিল।

তিনি আরও বলেন, ফোরাম সদস্যদের সমর্থন নিয়ে নির্বাচিত হলে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিজিএমইএ তৈরি করবো। যেখানে সদস্যদের স্বার্থই প্রধান্য পাবে। একইসাথে শ্রমিকদের জীবনমান উন্নয়ন যেমন রেশনিং ব্যবস্থা, দুটি হাসপাতাল চালু নিয়ে কাজ করবো। পাশাপাশি ব্যবসার ব্যয় কমিয়ে আনার ব্যাপারে কাজ করবো। আমরা সাধারণ সদস্যদের আশ্বাসের ফুলঝুড়ি দেব না। যে কয়টি এজেন্ডা দেওয়া হবে, তার সবগুলোই পূরণ করা হবে।       

মাহমুদ হাসান খান বলেন, অতীতে বিজিএমইএ'র সদস্য হওয়ার শর্ত যথাযথভাবে পরিপালন করা হয়নি। এবার পালন করা হয়েছে। তবে ভুয়া ভোটারদের ভোটাধিকার শতভাগ বাতিল করা হয়েছে তা বলা যাবে না। তবে এখন পর্যন্ত যাদের বাতিল করা হয়েছে তাতে আমরা একটা ভালো নির্বাচন আশা করছি।

 

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯