ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ২:০৩ অপরাহ্ন

banglahour

গাজীপুরের টঙ্গীতে যমুনা অ্যাপারেলস লিমিটেড কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। রোববার সকাল থেকে টঙ্গীর মিলগেট এলাকায় তারা অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। জানা যায়, গত মঙ্গলবার কারখানার ১১৬ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং আইন অনুযায়ী তাদের পাওনাও পরিশোধ করা হয়। কিন্তু এ সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ বুধবার ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখে। শনিবার কিছু শ্রমিক কাজে যোগ দিলেও, বাকিরা চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করে। এরপর রোববার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে দেখতে পান, প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলানো হয়েছে।

যমুনা অ্যাপারেলস লিমিটেডের মালিক মো. রাকিব সাজ্জাদ জানান, শ্রমিকদের 'অযৌক্তিক দাবি' মানা সম্ভব নয় এবং ভাঙচুরের আশঙ্কায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসনাইল হোসেন বলেন, প্রায় দেড় হাজার শ্রমিক বিক্ষোভ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনাও চলছে।

সংক্ষেপে:
টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করছে। পরিস্থিতি শান্ত রাখতে চলছে আলোচনা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম