ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ডেভিড বুন

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১২:১০ অপরাহ্ন

banglahour

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের, আজই টেস্টের ক্যাপ পেয়েছেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। দুজনের যখন নতুন শুরু, তখন শেষের বাঁশি বাজিয়েছেন ডেভিড বুন। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টই তার আম্পায়ারিং ক্যারিয়ারে শেষ ম্যাচ।

অস্ট্রেলিয়ান কিংবদন্তির বিদায়ী দিনে আইসিসির স্মারক তুলে দিয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। টসের এ সময় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরোর পাশে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক ও অন্যরা। তারা করতালির মাধ্যমে সম্মান জানান বুনকে।

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৭ বিশ্বকাপ জেতা ডেভিড বুন ২০১১ সাল থেকে ম্যাচ অফিশিয়াল হিসেবে যাত্রা শুরু করেন। চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানছেন। বাংলাদেশ-জিম্বাবুয়ে এই ম্যাচ নিয়ে পর্যন্ত মোট ৮৭তম টেস্ট, ১৮৩টি ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্বে থেকেছেন ডেভিড বুন। এবং এটিই এই ভূমিকায় তার শেষ উপস্থিতি।

ডেভিড বুন ১০৭টি টেস্ট এবং ১৮১টি ওয়ানডে খেলেছেন, ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ওই বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচের সম্মাননাও অর্জন করেছেন। এবার ক্রিকেট থেকে কিংবদন্তি বুনের ছুটি। 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম