ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৪ মে ২০২৫, রবিবার, ৯:২৬ অপরাহ্ন

banglahour

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (০৪ মে) সন্ধ্যায় এ হামলা হয় বলে জানিয়েছেন এনসিপির নেতারা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালায়। এতে হাইস গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাসনাতও হাত রক্তাক্ত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় কাটানোর পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।


এদিকে, হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তায় আয়োজিত আলাদা বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলটির নেতারা হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের বিচার দাবির পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯