ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুড়িগ্রাম সীমান্তে আটক ৪৪, বেশিরভাগই রোহিঙ্গা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ মে ২০২৫, বুধবার, ২:৩১ অপরাহ্ন

banglahour

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক। বাকি ৩৬ জনের পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই চলছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই রোহিঙ্গা।

আটকৃতদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জনকে পুশইন করা হয় বাংলাদেশে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইন করে বলে জানা গেছে।

জানা যায়, বুধবার ভোর রাতে রৌমারী উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ৩০ জন নারী-পুরুষ ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে ১৪ নারী-পুরুষকে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। এসব মানুষ বিক্ষিপ্ত হয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদেরকে বিজিবির হাতে তুলে দেয়।

রৌমারীর বাসিন্দা সাদিক হোসেন বলেন, ‘বুধবার সকালে ৩০ জনকে সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে তাদের আটক করে বিজিবি ও রৌমারী থানা পুলিশকে খবর দেওয়া হয়।’

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘ভোররাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আটককৃতদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আর আটজন বাংলাদেশি। আটককৃতদের পরিচয় চূড়ান্ত যাছাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, ‘ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকা দিয়ে আট নারী-শিশুসহ ১৪ জনকে বিএসএফ পুশইন করে। বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।’

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯