ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সীমান্তে খেলার মাঠ দখলে এসে বাধার মুখে পড়ে বিএসএফ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৫:০৭ অপরাহ্ন

banglahour

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ দখলে এসে বাধার মুখে পড়ে বিএসএফ। পরে স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায় বিএসএফ।


বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্বজাফলং ইউনিয়নের নলজুরী আমস্বপ্ন সীমান্তে ১২৭৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, গোয়াইনঘাট উপজেলার নলজুরী আমস্বপ্ন সীমান্তে বাংলাদেশের খেলার মাঠ জরিপ করতে আসে বিএসএফ সদস্যরা। এসময় মাঠের কিছু অংশ তারা নিজেদের দাবি করেন। এ খবরে বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বাধার মুখে ও স্থানীয়দের ধাওয়ায় জরিপ না করেই ফিরে যান জরিপ দল। তবে, তাৎক্ষণিক বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


স্থানীয় বাসিন্দারা জানান, নলজুরী আমস্বপ্ন সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে বিএসএফ সদস্যরা ঢুকে খেলার মাঠ দখল করে মাঠের ভেতরে পিলার বসানোর চেষ্টা করে। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই দেশের জরিপ দল গেলে স্থানীয় বাংলাদেশি ও বিএসএফ মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯