ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগামী অক্টোবরে নির্বাচন হবে বিসিবির

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ মে ২০২৫, সোমবার, ৯:৫১ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ভোটের দামামা বাজছে। শুরু হয়েছে নির্বাচনি তৎপরতা। আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন হবে। নির্বাচনের আগে তিনটি গ্রুপ ভোটযুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে।

জাতীয় নির্বাচনের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনও দুভাগে বিভক্ত থাকে। একদিকে বিএনপি সমর্থিত সংগঠকরা, অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা। বিগত ১৫ বছর ফ্যাসিস্ট শাসনামলে ক্রীড়াঙ্গনকে একতরফা নিয়ন্ত্রণ করেছে আওয়ামী সমর্থকরা। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ক্রীড়াঙ্গনের পরিস্থিতিও পালটে গেছে।

বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ফেডারেশনগুলোতে নতুন মুখের ভিড় বেড়েছে। স্বাধীনতার পর থেকে ক্রীড়া ফেডারেশনগুলোতে অ্যাডহক কমিটি গঠন হতো। ১৯৯৮ সালে প্রথম নির্বাচন শুরু হয় ক্রীড়াঙ্গনে। বিসিবিতেও সেবার প্রথম নির্বাচন হয়েছিল। তবে ২০১২ সাল পর্যন্ত সভাপতিরা সরকার মনোনীত হতেন। পরের বছরের নির্বাচনে নাজমুল হাসান প্রথম নির্বাচিত সভাপতি হন বিসিবির। তারপর থেকে এক যুগ শাসন করেন তিনি।

৫ আগস্ট পটপরিবর্তনের পর দেশের ক্রীড়াঙ্গনেও এসেছে বড় পরিবর্তন। এর প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। সভাপতি পদে নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। আগের বোর্ড পরিচালকদের মধ্যে অনেকেই দেশ ছেড়ে গেছেন। অনেকেই তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে বাদ পড়েছেন।

ফারুক আহমেদের সঙ্গে বোর্ডে যুক্ত করা হয়েছে নাজমুল আবেদীন ফাহিমকে। সব মিলিয়ে মোট ১০ জন নিয়ে চলছে বিসিবির পরিচালনা পরিষদ। অক্টোবরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান সভাপতি ফারুক আহমেদ এরই মধ্যে বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি প্রথিতযশা ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ, ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নামও বাতাসে ভাসছে। ক্রিকেটার তামিম ইকবালও দৌড়ঝাঁপ করছেন। তবে চমকও আসতে পারে বিসিবির সভাপতি পদে।

পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যারা মাঠে নেমেছেন বলে শোনা যাচ্ছে, তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-বিশিষ্ট ক্রীড়া 

সংগঠক ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, আম্বার গ্রুপের চেয়ারম্যান ও সাবেক পরিচালক শওকত আজিজ রাসেল, সিটি ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক পরিচালক আজিজ আল কায়সার টিটো, মাহবুব উল আনাম, ইফতেখার রহমান মিঠু, এমএ আউয়াল চৌধুরী ভুলু, আলী আহসান বাবু, জিএস হাসান তামিম, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, লুৎফুর রহমান বাদল, লোকমান হোসেন ভুঁইয়া, মো. রাকিবুল ইসলাম, রিজওয়ান বিন ফারুক, ফাহিম সিনহা, মঞ্জুরুল আলম মঞ্জু, ইশতিয়াক সাদেক ও জিয়াউল হাসান তপু।

ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে পরিচালক নির্বাচিত হবেন ১২ জন। মূলত ৩৯ ভোট পেলেই যে কেউ পরিচালক নির্বাচিত হতে পারবেন। এখন চলছে এই ৩৯ ভোটের খেলা। ভোটের লড়াইয়ে জোটও বেঁধেছেন সংগঠকরা। একদিকে বর্তমান সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে ঐক্যজোট।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম