ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা ও অমল পরাশরের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা, প্রথমবার জনসমক্ষে একসঙ্গে

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৫:৪০ অপরাহ্ন

banglahour

কলকাতা – টালিউড অভিনেত্রী ও পরিচালক কঙ্কনা সেন শর্মা এবং অভিনেতা অমল পরাশরের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। এবার সেই গুঞ্জনে আরও জোরালো হলো নতুন এক দৃশ্যের মাধ্যমে—প্রথমবারের মতো জনসমক্ষে একসঙ্গে হাজির হলেন কঙ্কনা ও অমল।

সম্প্রতি অমল অভিনীত ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’-এর বিশেষ স্ক্রিনিংয়ে দু’জনকে একসঙ্গে দেখা যায়। অনুষ্ঠানে একে অপরকে আলিঙ্গন করেন তারা এবং সবার সামনে পোজও দেন। উপস্থিত অতিথিদের নজর পড়ে ঠিক এখানেই।

যদিও এখনও পর্যন্ত কঙ্কনা বা অমল কেউ-ই তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কিছু বলেননি, তবে এই উপস্থিতি যেন নিজেদের অবস্থান স্পষ্ট করেই দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

এ প্রসঙ্গে আগেই টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অমল জানিয়েছিলেন, তিনি একজনের সঙ্গে সিরিয়াস সম্পর্কে রয়েছেন, তবে ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি আলোচনায় যেতে চান না। তিনি বলেছিলেন, “আমি চাই মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক, সম্পর্ক নিয়ে নয়।”

তবে এ নিয়ে অনলাইনেও চলেছে নানা চর্চা। কিছুদিন আগে এক ব্যঙ্গাত্মক পোস্টে লেখা হয়—মোদিভাদী রণবীর শোরেকে ছেড়ে ধর্মনিরপেক্ষ অমল পরাশরকে ডেট করা একদম ঠিক সিদ্ধান্ত। মজার বিষয়, সেই পোস্টে রণবীর নিজেই কমেন্ট করে লেখেন—“আমিও একমত।”

উল্লেখ্য, কঙ্কনা সেন শর্মা ২০১০ সালে অভিনেতা রণবীর শোরের সঙ্গে বিয়ে করেন এবং তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। যদিও ২০১৫ সালে তারা আলাদা হন এবং ২০২০ সালে আইনি বিচ্ছেদ ঘটে। তবে এখনো তারা সন্তানের যৌথ দায়িত্ব পালন করে চলেছেন।

বর্তমানে কঙ্কনা ও অমলের সম্পর্ক নতুন রঙে রঙিন হচ্ছে বলেই বলছে পেজ থ্রির আলোচকরা। তবে এই সম্পর্ক তারা ঠিক কতদূর এগিয়ে নিয়ে যাবেন, তা এখন সময়ই বলবে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম