ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রোহিতের বিদায়ে টেস্টে নেতৃত্ব সংকটে ভারত, গিল-পান্ত-আইয়ারকে নিয়ে চলছে আলোচনা

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ মে ২০২৫, বুধবার, ২:০৯ অপরাহ্ন

banglahour

ইংল্যান্ড সফরের আগে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা। তবে স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে উঠে এসেছে, ধোনির পথেই হেঁটেছিলেন রোহিত। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে যেমন টেস্ট ছাড়ার ঘোষণা দেন এমএস ধোনি, রোহিতও তেমনই পরিকল্পনা করেছিলেন ইংল্যান্ড সিরিজের মাঝামাঝি সময়।

তবে বিসিসিআই চাইছিল টেস্ট সিরিজজুড়ে নেতৃত্বে স্থায়িত্ব থাকুক। এজন্য রোহিতকে শুধু দলে রাখার প্রস্তাব দেওয়া হয়, অধিনায়ক হিসেবে নয়। সেই প্রস্তাবেই সাড়া না দিয়ে অবসর নেন রোহিত।

রোহিতের পরপরই টেস্ট ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। দুই বড় তারকার একসঙ্গে সরে দাঁড়ানোয় ভারতীয় বোর্ডের সামনে এখন বড় চ্যালেঞ্জ—কে হবেন পরবর্তী টেস্ট অধিনায়ক?

এই প্রেক্ষাপটে শুভমান গিল, ঋষভ পান্ত ও জাসপ্রিত বুমরাহকে নিয়ে চলছে জোর গুঞ্জন। বোর্ডের নির্বাচকরা ইতোমধ্যে ‘অফ দ্য রেকর্ড’ আলোচনায় বসেছেন গিল ও পান্তের সঙ্গে। ২৩ মে’র আশেপাশেই ইংল্যান্ড সফরের দল ঘোষণা করবে বিসিসিআই।

তবে গিলকে অধিনায়ক করার ব্যাপারে নির্বাচকদের একাংশ দ্বিধায়। তাদের মতে, এখনো টেস্ট দলে গিলের জায়গা পুরোপুরি নিশ্চিত নয়, তাই সহ-অধিনায়ক হিসেবেই তার শুরু করা উচিত।

এদিকে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তিনি বলেন, আইপিএলের নেতৃত্বের চাপই তরুণদের জাতীয় দলের অধিনায়ক হিসেবে গড়ে তুলছে।

গাভাস্কার বলেন, ‘গিল সবচেয়ে প্রতিযোগিতামূলক মাইন্ডসেটের খেলোয়াড়। পান্তও উইকেটের পেছন থেকে দল চালাতে দক্ষ। আইয়ারও দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে। ওরা সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামে।’

তিনি আরও যোগ করেন, ‘ধোনি, কোহলি বা রোহিতের মতো নেতা তৈরি হতে সময় লাগে। তবে এই তরুণদের মধ্যেও সেই সম্ভাবনা রয়েছে। একটি টি-টোয়েন্টি ম্যাচের চাপই ভবিষ্যতের নেতৃত্ব তৈরির শ্রেষ্ঠ মঞ্চ।’

এখন দেখার পালা, নতুন যুগে ভারতীয় টেস্ট দলের হাল ধরেন কে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম