ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্বর্ণ জিতে সেরা সাঁতারু হওয়ার লড়াইয়ে এগিয়ে জুঁই

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ১০:০১ পূর্বাহ্ন

banglahour

জাতীয় বয়সভিত্তিক সাঁতারে আগেরদিন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এক মিনিট ২৭.৪৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে নিজের আগমনী বার্তা ঘোষণা করে বিকেএসপির সাঁতারু জুঁই আক্তার। বৃহস্পতিবারও পুলে ঝড় তুলে আরও তিনটি ইভেন্টে স্বর্ণ জিতে সেরা সাঁতারু হওয়ার লড়াইয়ে এগিয়ে গেল জুঁই।

৪০০ মিটার ইনডিভিজুয়াল মিডলসহ দুটি ইভেন্টে স্বর্ণ জিতেছে বিকেএসপির এই সাঁতারু। দুদিনে চার ইভেন্টেই বাজিমাত করেছে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে চতুর্থবার অংশ নেওয়া জুঁই। কাল ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল রিলেতে ৬ মিনিট ২.২৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ, ৮০০ মিটার ফ্রিস্টাইলে ১১ মিনিট ২০.৪৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে তিন মিনিট ৬.২৬ সেকেন্ডে স্বর্ণপদক জেতেন জুঁই।

 এটাই শেষ নয়। এবারের আসরে চারদিনে সাতটি ইভেন্টে অংশ নেবে সে। সাতটিতেই স্বর্ণ জেতার পাশাপাশি প্রতিযোগিতার সেরা সাঁতারু হতে চায় কুষ্টিয়া থেকে উঠে আসা এই সাঁতারু।

জুঁইয়ের কথায়, ‘এবার সেরা সাঁতারু হতে চাই। যদিও মিম (মাইশা আক্তার) আমার থেকে অনেক ভালো খেলছে। এসএসসি পরীক্ষার কারণে খুব বেশি ভালো টাইমিং করতে পারিনি। সামনে আমি আশাবাদী।’

সবশেষ ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমস থেকে স্বর্ণ এসেছিল বাংলাদেশের। ভারতের সেই আসরে শিলার স্বর্ণ জেতার পর আর কেউ পারেননি স্বপ্ন পূরণ করতে। সুযোগ পেলে দেশের হয়ে সাফে স্বর্ণ জিততে চান জুঁই, ‘শিলা আপুর পর আর কোনো সাঁতারু স্বর্ণ জিততে পারেননি। আমি শিলা আপুর মতো ভালো খেলে দেশের জন্য স্বর্ণ জিততে চাই।’

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম