ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অ্যাম্পায়ারিং বিতর্কে পাঞ্জাব কিংসের হার, ক্ষুব্ধ প্রীতি জিনতা দায় দিলেন সিদ্ধান্তকে

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ২:২৬ অপরাহ্ন

banglahour

মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ভর করে দিল্লি ক্যাপিটালস তাদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েছে বড় ব্যবধানে। এই হারের ফলে শীর্ষ দুইয়ে থাকার স্বপ্ন ভেঙে গেল পাঞ্জাবের। ম্যাচ শেষে বিতর্কের জন্ম দিয়েছে এক আম্পায়ারিং সিদ্ধান্ত, যা নিয়ে সরব হয়েছেন দলের সহ-মালিক প্রীতি জিনতা।

শনিবারের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জিতলে পাঞ্জাব কিংসের সামনে কোয়ালিফায়ার ১ খেলতে যাওয়ার পথ খুলে যেত। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হওয়ার জন্য প্রীতি জিনতা দুষলেন একটি "ভুল" সিদ্ধান্তকে। ম্যাচ শেষে মাঠে থাকা প্রীতি বলেন, “একটা ভুল সিদ্ধান্তেই পুরো ম্যাচ ঘুরে গেছে।”

বিতর্ক তৈরি হয় প্রথম ইনিংসের ১৫তম ওভারে। মোহিত শর্মার একটি বল করুণ নায়ারের কাছাকাছি দিয়ে ছক্কার উদ্দেশ্যে মারেন শশাঙ্ক সিং। করুণ বলটি ধরে বাউন্ডারির ভেতরে ঠেলে দেন, তবে নিজেই ইশারা দেন যে তার পা বাউন্ডারিতে লেগেছিল। অথচ থার্ড আম্পায়ার রিপ্লেতে কোনো নিশ্চিত প্রমাণ না পাওয়ায় শটটি ছক্কা হিসেবে না দিয়ে এক রান দেওয়া হয়।

এই নিয়ে প্রীতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “নায়ার নিজেই বলেছে ওটা ছক্কা ছিল। অথচ আমাদের এক রান দিয়ে খেলা চালিয়ে যাওয়া হলো। এমন একটা মুহূর্তে এটা পুরো ম্যাচের রূপরেখা পাল্টে দেয়।”

এ ঘটনায় শুধু মাঠের বাইরেই নয়, দলের ভেতরেও দেখা দিয়েছে অসন্তোষ। পাঞ্জাব এখন শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেও তাদের প্লে-অফে যাওয়ার জন্য অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।

অন্যদিকে মুম্বাইও শীর্ষ দুইয়ে উঠতে শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া। তাই দুই দলের মুখোমুখি লড়াইয়ে হাড্ডাহাড্ডি উত্তেজনা থাকারই সম্ভাবনা।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম