ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাকিস্তান পৌছেছে বাংলাদেশ দলের বাকিরাও

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ মে ২০২৫, সোমবার, ১:৫৮ অপরাহ্ন

banglahour

আগের দিন তানজিম হাসান সাকিবসহ ১০ জন পৌছায় লাহোরে। আজ জাকের-লিটন সহ বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের নেমেছেন পাকিস্তানে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বুধবার সিরিজের প্রথম ম্যাচ।

লাহোরে টাইগারদের সঙ্গে যোগ দেবেন পিএসএলের দুই চ্যাম্পিয়ন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। পিসিবি সোমবার এক ভিডিও বার্তায় জানিয়েছে, দুই ধাপে সফরকারীদের সবাই পৌছেছে ম্যাচ ভেন্যুতে।

আগের দিন প্রথম বহরে গতকাল ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিমের সঙ্গে দলীয় ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। আজ দলের বাকিরা। এই সফর থেকে নাম কেটে নিয়েছেন নাহিদ রানা। দলের সঙ্গে যাননি ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেইনার নাথান কাইলি।

চোটের কারণে কুড়ি কুড়ির সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। তার বদলি খেলবেন খালেদ আহমেদ। তিনিও খুব দ্রুত পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে থাকা সৌম্য সরকার ভুগছেন ইনজুরিতে। তার বদলি মিরাজ খেলবেন এই সিরিজে।

২৮ তারিখে প্রথম টি-টোয়েন্টি। সালমান আলী আগাদের বিপক্ষে লিটন ব্রিগেডের পরের দুটি ম্যাচ ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। ঈদের আগে সিরিজ শেষ করার তাড়া ছিল দুই বোর্ডের। তাই কমে এসেছে ম্যাচ।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম