ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেটাঙ্গনে আশার আলো

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ মে ২০২৫, শুক্রবার, ৬:৪৮ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিকেলে বোর্ড পরিচালনা পর্ষদের সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

সভায় শুরুতেই জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বুলবুলকে পরিচালক হিসেবে ঘোষণা করা হয়। এরপর পরিচালকদের ভোটে দেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে সভাপতি পদে বেছে নেওয়া হয়। এর আগে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও ফারুক আহমেদও একইভাবে নির্বাচিত হয়েছিলেন।

৫৭ বছর বয়সী আমিনুল বুলবুল দীর্ঘদিন আইসিসিতে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও ক্রিকেটীয় মেধায় বলীয়ান এই সাবেক তারকা ক্রিকেটারকে ঘিরে আশাবাদী দেশের ক্রিকেট ভক্তরা।

বুলবুলের দায়িত্ব গ্রহণে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস এক আবেগঘন বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেছেন, "বাংলাদেশের ক্রিকেটকে কালো থাবা থেকে দূরে রাখতে আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। নতুন সভাপতি বুলবুল ভাইর প্রতি আমাদের প্রত্যাশা, তিনি সততা, সাহসিকতা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।"

ইমরুল আরও বলেন, "শুধু প্রশাসনিক শৃঙ্খলা ফেরানো নয়, জাতীয় দলের প্রতি মানুষের হারানো আস্থা পুনরুদ্ধার করাও বুলবুল ভাইয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।"

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক নানা বিতর্ক ও বিশৃঙ্খলার মধ্যেই দায়িত্ব নিলেন আমিনুল বুলবুল। এখন দেখার বিষয়, তিনি কীভাবে ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনেন।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম