ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: পিএসজি-ইন্টার দ্বৈরথ ঘিরে মিউনিখ ও প্যারিসে কড়া নিরাপত্তা

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ মে ২০২৫, শুক্রবার, ১০:১৭ অপরাহ্ন

banglahour

মিউনিখ, ৩০ মে — ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মানির বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। বাংলাদেশ সময় আগামী ১ জুন রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

ম্যাচটিকে ঘিরে মিউনিখ শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্যারিসেও উত্তেজনা ও সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ফরাসি সংবাদমাধ্যম জানায়, প্যারিস পুলিশ প্রধান লরাঁ নুনেস ফাইনাল উপলক্ষে শহরজুড়ে ৫,৪০০ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এখনো অধরা পিএসজির জন্য এটি হতে পারে ঐতিহাসিক রাত। কারণ ফাইনাল জিতলে তারা প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পরবে এবং পূর্ণ করবে মৌসুমের ট্রেবল। ঘরোয়া লিগ, কাপ ও লিগ কাপ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে ক্লাবটি।

তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্যারিস প্রশাসন প্রস্তুত থাকছে অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি সামাল দিতে। এর আগে আর্সেনালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর পিএসজি ভক্তদের উল্লাস বিক্ষিপ্ত সহিংসতায় রূপ নেয়। সেই রাতে বিভিন্ন অরাজক ঘটনায় জড়িত থাকার দায়ে ৪৭ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

এমন প্রেক্ষাপটে ফাইনাল ম্যাচকে ঘিরে উদ্দীপনার পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বন করছে উভয় শহর। সমর্থকদের উদযাপন যেন নিরাপদ ও নিয়ন্ত্রিত থাকে, সে লক্ষ্যেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপগুলো।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল কেবল ফুটবলীয় শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে পিএসজির জন্য—ফ্রান্সের রাজধানীও প্রস্তুত সেই সম্ভাব্য উৎসব উদযাপনের জন্য।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম