ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন হেনরি ক্লাসেন, পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৪:২৬ অপরাহ্ন

banglahour

জোহানেসবার্গ, সোমবার — দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ব্যাটার হেনরি ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাত্র ৩৩ বছর বয়সেই।

ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে ক্লাসেন বলেন, “এটা আমার জন্য খুবই কষ্টের দিন। আমি ঘোষণা দিচ্ছি—আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি বিদায় নিচ্ছি।”

ক্লাসেন জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। পরিবারকে সময় দেওয়ার জন্য দীর্ঘদিন ভাবনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষায়, “আমি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাই। এটাই আমার এবং পরিবারের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।”

দক্ষিণ আফ্রিকার হয়ে হেনরি ক্লাসেন খেলেছেন ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডেতে করেছেন ২১৪১ রান, টি-টোয়েন্টিতে ১০০০ রান ও টেস্টে করেছেন ১০৪ রান।

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্লাসেনের দুর্দান্ত পারফরম্যান্স এখনো স্মরণীয়। তাই ২০২৭ বিশ্বকাপের আগেই তার এই বিদায়ের সিদ্ধান্ত সমর্থকদের মধ্যে আলোচনা তৈরি করেছে।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ক্লাসেন খেলবেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম