ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টানা দুই সিরিজ হেরে দেশে ফিরেছে বাংলাদেশ দল, হতাশ লিটন দাস

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৯:০৮ অপরাহ্ন

banglahour

ঢাকা, ২ জুন — সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে হারার পর হতাশা আর প্রশ্নচিহ্ন নিয়ে সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

দুই ভাগে বিভক্ত হয়ে দেশে ফেরা দলের প্রথম বহর সন্ধ্যায় ঢাকায় পৌঁছায়। এই দলে ছিলেন নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, তানজিম সাকিব এবং শরিফুল ইসলাম। আরেকটি বহর রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

গতকাল (রবিবার) পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও ৭ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়েও ম্যাচটি জিততে পারেনি টাইগাররা।

এই ব্যর্থতার পর অধিনায়ক লিটন দাস সরাসরি বোলিং বিভাগ ও সামগ্রিক পারফরম্যান্সকে দায়ী করেন। তিনি বলেন,

“হ্যাঁ, অবশ্যই আমরা বল ভালো করিনি। আগের দুই ম্যাচে ফিল্ডিং এবং ব্যাটিং ভালো করিনি। আজকে ব্যাটিং ভালো হয়েছে। অবশ্যই আমাদেরকে শিখতে হবে কোন ব্যাটারের বিপক্ষে কীভাবে বল করতে হবে। এসব জায়গায় উন্নতি করতে হবে।”

টানা দুই সিরিজ হারের পর জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে নির্বাচক ও কোচিং স্টাফদের ভূমিকা নিয়েও।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম