বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে ২০০৫ সালের আলোচিত সিনেমা ‘ব্ল্যাক’ তার জন্য এক আলাদা জায়গা দখল করে আছে। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, কিন্তু পারিশ্রমিক হিসেবে এক পয়সাও নেননি তিনি।
অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছিলেন, সঞ্জয় লীলা বানসালির কাজের প্রতি তার গভীর শ্রদ্ধাবোধ ছিল, এবং শুধু সেই কারণেই তিনি ‘ব্ল্যাক’-এর অংশ হতে চেয়েছিলেন। তাই পারিশ্রমিক গ্রহণ করাটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না।
‘ব্ল্যাক’ শুধু বাণিজ্যিকভাবে সফল হয়নি, সমালোচকদের কাছেও প্রশংসার ঝড় তুলেছিল। ২০০৫ সালে ইউরোপের টাইম ম্যাগাজিনের ১০টি সেরা সিনেমার তালিকায় ৫ম স্থান অর্জন করে। আইএমডিবি অনুসারে, এটি মোট ৫৭টি পুরস্কার জিতেছিল, যা সিনেমাটির মানের প্রমাণ দেয়।
মাত্র ২২ কোটি টাকার বাজেটে তৈরি ‘ব্ল্যাক’ সিনেমাটি বক্স অফিসে ৬৬ কোটি টাকা আয় করে, যা তখনকার সময়ের জন্য বিশাল সাফল্য। তুর্কি ভাষায়ও এটি রিমেক হয়েছিল। এভাবেই অমিতাভ বচ্চনের পারিশ্রমিক ছাড়া একটি স্মরণীয় সিনেমা ‘ব্ল্যাক’ হয়ে ওঠে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
