ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘হালাকু খান’ খ্যাত ক্লাসেন বললেন বিদায়, শেষ হলো এক ঝড়ের গল্প

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১০:৫৭ পূর্বাহ্ন

banglahour

স্পোর্টস ডেস্ক, ১০ জুন: "বাবুমশাই, জীবন লম্বা নয়, বড় হওয়া উচিত" — বলিউডের আইকনিক উক্তিটি যেন হুবহু মিলে যায় হাইনরিখ ক্লাসেনের ক্যারিয়ারের সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলার সুযোগ পাননি, তবে যতদিন ছিলেন, বোলারদের মনে তৈরি করেছিলেন ত্রাস। আর সেই কারণেই পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজার কাছ থেকে পেয়ে যান 'হালাকু খান' উপাধি।

মাত্র ৩৩ বছর বয়সেই দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী ব্যাটার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। আগেই বিদায় নিয়েছিলেন টেস্ট ফরম্যাট থেকে। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টিকেও বললেন বিদায়।

এক সাক্ষাৎকারে ক্লাসেন জানান, অনেক দিন ধরেই নিজের পারফরম্যান্স উপভোগ করতে পারছিলেন না। “দলের জয়-পরাজয়ের বাইরেও নিজের অবদানকে আমি খুব একটা গুরুত্ব দিতে পারছিলাম না। সেই অবস্থায় থাকা আমার ঠিক মনে হচ্ছিল না।” তিনি জানান, ২০২৭ বিশ্বকাপে খেলার ইচ্ছাও ছিল তার, তবে কোচ রব ওয়াল্টারের বিদায়ের পর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়।

রব ওয়াল্টারের অধীনেই দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে। তার কোচিংয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও খেলেছে দলটি। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দেন ওয়াল্টার। ক্লাসেনের মতে, তার প্রস্থানের পরই সিদ্ধান্তটা চূড়ান্ত করেন তিনি।

সর্বমোট ক্লাসেন খেলেছেন ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি। সংখ্যাটা কম হলেও, তার আগ্রাসী ব্যাটিং স্টাইল আর শাসনময় উপস্থিতি ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে থাকবে দীর্ঘদিন। ক্রিকেটকে বিদায় বললেও, ক্লাসেনের ‘হালাকু খান’ রূপটা স্মরণীয় হয়ে থাকবে বোলারদের দুঃস্বপ্নে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম