ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার জমজমাট লড়াই শুরু

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ জুন ২০২৫, বুধবার, ৫:০০ অপরাহ্ন

banglahour

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের মহা ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয় দুই দলীয় লড়াই।

টস জিতে প্রথমবার ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের জন্য অস্ট্রেলিয়াকে মাঠে পাঠায়। শুরু থেকেই কাগিসো রাবাদার গতির সামনে বেশ চাপে পড়ে অস্ট্রেলিয়া। ওপেনার উসমান খাজা ও তিন নম্বর ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন দ্রুত সাজঘরে ফেরেন।

ইনিংসের প্রথম ৭ ওভারে অস্ট্রেলিয়া মাত্র ১৬ রান করে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। দলের আশা ও দায়িত্ব সামলাচ্ছেন ওপেনার মার্নাস লাবুশেন ও সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ, যারা দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

আগের দুই আসরে ২০২১ সালে নিউজিল্যান্ড এবং ২০২৩ সালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর এবার টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া।

ফাইনালের এই উত্তেজনাপূর্ণ লড়াই বিশ্ব ক্রিকেটপ্রেমীদের নজর কাড়বে বলে আশা করা যাচ্ছে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম