ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এক বছর বাকি, ইতিহাস গড়ার পথে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৮ পূর্বাহ্ন

banglahour

১১ জুন ২০২৬—এই দিনে মেক্সিকো সিটিতে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। আর ঠিক এক বছর আগে, ১১ জুন ২০২৫ থেকে শুরু হয়েছে ক্ষণগণনা। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে এবং তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—একসঙ্গে আয়োজন করবে এই মহারণ।

২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাতে ট্রফি ওঠার তিন বছর পাঁচ মাস ২১ দিন পর মাঠে গড়াবে নতুন বিশ্বকাপ। ১৯৯৪ সালে একক আয়োজক হিসেবে অভিজ্ঞতা অর্জন করা যুক্তরাষ্ট্র এবার আরও বড় পরিসরে প্রস্তুত ফুটবলবিশ্বকে মুগ্ধ করতে।

বিশ্বকাপ আয়োজনকে ঘিরে ফুটবল সংস্কৃতি ইতিমধ্যেই গড়ে উঠেছে আমেরিকায়। একসময় ‘সকার’ বলতে যা ছিল অবহেলার নাম, এখন তা মূলধারার ক্রীড়া। মেজর লিগ সকার (এমএলএস)-এর ধারাবাহিক উন্নতি এবং সাম্প্রতিক সময়ে লিওনেল মেসির উপস্থিতি এতে নতুন মাত্রা যোগ করেছে।

এমএলএসের ডিরেক্টর অব কম্পিটিশন আলফনসো মোনডেলো বলেন, “মেসি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে এক মাইলফলক।”

২০২৬ বিশ্বকাপ হবে সব দিক থেকে সবচেয়ে বড়। ১৬টি শহরে ১০৪টি ম্যাচ আয়োজন করা হবে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। উদ্বোধনী ম্যাচ মেক্সিকো সিটিতে ১১ জুন, আর ফাইনাল হবে নিউইয়র্কে ১৯ জুলাই।

বিশেষজ্ঞদের মতে, এই বিশ্বকাপ শুধু অংশগ্রহণকারী দেশের সংখ্যার দিক থেকে নয়, দর্শকসংখ্যা, অর্থনৈতিক প্রভাব ও বিশ্বব্যাপী আগ্রহ—সব দিক থেকেই এক নতুন ইতিহাস গড়বে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম