ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মায়ের অসুস্থতায় দেশে ফিরলেন গৌতম গম্ভীর, প্রস্তুতি ম্যাচে অনুপস্থিত থাকবেন কোচ

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ৪:৪৪ অপরাহ্ন

banglahour

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে বর্তমানে দেশটিতে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার (১৪ জুন) তাদের শেষ প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানোর কথা। তবে তার আগেই ব্যক্তিগত কারণে ইংল্যান্ড ছাড়ছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, গম্ভীরের মা সীমা গম্ভীর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় হঠাৎ করেই দেশে ফিরতে হচ্ছে সাবেক এই ক্রিকেটারকে। মায়ের শারীরিক অবস্থা জানতে পেয়ে দ্রুত দিল্লির উদ্দেশে রওনা হন তিনি। ফলে শেষ প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে থাকবেন না গম্ভীর।

ভারতীয় দলের একটি সূত্র জানিয়েছে, মায়ের দেখাশোনা এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা শেষ করেই আবার দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। সবকিছু ঠিক থাকলে ১৭ জুন ইংল্যান্ডে ফিরবেন তিনি এবং ২০ জুন হেডিংলিতে শুরু হওয়া প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন।

উল্লেখ্য, পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতীয় দলের ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। হেডিংলিতে ইংল্যান্ড-ভারত মুখোমুখি হবে ২০ জুন থেকে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম