সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে তাদের বকেয়া ৫ কোটি ২৭ লাখ ১৪ হাজার ২৩৯ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে নগর ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে সিসিকের পক্ষ থেকে পিডিবির সিলেট বিভাগের ১, ২, ৩ ও ৪ নম্বর ডিভিশনের নির্বাহী প্রকৌশলীদের হাতে বিল পরিশোধের চেক হস্তান্তর করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
চেক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন:
সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ,
নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস,
পিডিবি সিলেট ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত,
ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন,
ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল সরকার,
ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক,
অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট নগরীর বিভিন্ন সড়ক, বাজার, পার্ক ও সিসিকের অন্যান্য স্থাপনায় ব্যবহৃত বিদ্যুতের বিল এই পরিশোধের আওতায় এসেছে। দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের মাধ্যমে সিসিক ও পিডিবির মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষের কর্মকর্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
