ফরিদপুরে পুত্রবধুকে ধর্ষণের মামলায় শ্বশুর গণি খাঁ (৫০) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একইসঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন (জেলা ও দায়রা জজ) এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত গণি খাঁ ফরিদপুরের নগরকান্দা উপজেলার গোয়াইলপোতা গ্রামের আমির খাঁ’র ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের প্রহরায় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ:
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে অবস্থানকালে, ২০১৯ সালের ২০ এপ্রিল রাতে গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে তার শ্বশুর গণি খাঁ জোরপূর্বক ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।
পরবর্তীতে ওই গৃহবধূর ভগ্নিপতি (বোন জামাই) বাদী হয়ে ২০১৯ সালের ২৮ জুন ফরিদপুরের নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আদালতের কার্যক্রম:
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ফরিদপুর-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।
???? এ ঘটনায় এলাকার মানুষ বিচারের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন।
???? আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, “এ রায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
