ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে ১০০০ কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ

সারাদেশ | নড়াইল প্রতিনিধি।

(১ বছর আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১১:৫০ অপরাহ্ন

banglahour

২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলায় নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। নারিকেল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

সোমবার (২৪ জুন ২০২৫) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান।

কর্মসূচির আওতায় ১০০০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা সরবরাহ করা হয়। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আরও ১২০০টি নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে নারিকেল চাষ সম্প্রসারণ, পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নই এই কর্মসূচির মূল লক্ষ্য। নারিকেল একটি লাভজনক ফসল হওয়ায় কৃষকদের মাঝে এর প্রতি আগ্রহ বাড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথ, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্যক্রম কৃষকদের মাঝে উৎসাহ জোগাবে বলেও মত দেন স্থানীয় কৃষকরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯