একটি শিশু, একটি স্বপ্ন – ফুলের সাথে বিকাশিত হোক আগামীর প্রজন্ম”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলায় একযোগে ১,৬২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক শরিফা হকপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতীকীভাবে একটি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
জেলার ১২টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে প্রায় ৫ হাজার গাছ রোপণ করা হয়। এসব গাছের মধ্যে ছিল কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু প্রজাতির পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন গাছ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা ও গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসক শরিফা হক বলেন, “শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। গাছ লাগানোর এই অভ্যাস তাদেরকে পরিবেশবান্ধব জীবনধারার দিকে ধাবিত করবে।” তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ শুধু কর্মসূচি নয়, এটি হতে হবে একটি চলমান অভ্যাস।
এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই গাছ লাগিয়ে প্রতিজ্ঞা করেছে নিয়মিত পরিচর্যার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
