“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৫।
বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলায় মোট ৮টি স্টলে দেশীয় মৌসুমি ফল প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। ফল মেলাটি চলবে আগামী ২৭ জুন পর্যন্ত।
মেলার উদ্বোধনী শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাদিকুর রহমান।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন—
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) শাহীনূর ইসলাম
সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, _“দেশীয় ফল খাওয়ার অভ্যাস বাড়াতে হবে। পাশাপাশি শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই ফল খাওয়ার অভ্যাস ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
