ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(১ বছর আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৮:২৮ অপরাহ্ন

banglahour

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী সীমান্ত থেকে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারী মাদক কারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির টহলদল দুপুর দেড়টার দিকে সীমান্ত এলাকার হাজমপাড়ায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার সীমান্ত অতিক্রমের সময় সন্দেহজনকভাবে দুই নারীকে আটক করে তারা। আটককৃত নারীরা হলেন মোছা. গোলজাহার (৩২), স্বামী মৃত খাইরুল বাশার এবং মোছা. কুলছুমা (২৮), স্বামী কামাল হোসেন। উভয়েই উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা।

বিজিবি জানায়, আটক নারীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) জানান, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯