ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিএসআর ফান্ডের নির্দিষ্ট অংশ খেলাধুলায় বাধ্যতামূলক ব্যয়ের উদ্যোগ নিচ্ছে সরকার: উপদেষ্টা আসিফ মাহমুদ

খেলা | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৮:৫৪ অপরাহ্ন

banglahour

সরকার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) ফান্ডের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে খেলাধুলায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার রাজধানীর জাতীয় টেনিস কমপ্লেক্সে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শুধু ব্যাংক নয়, যেসব কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য সিএসআর ব্যয়ের বাধ্যবাধকতা রয়েছে, তাদের ক্ষেত্রেও খেলাধুলায় পৃষ্ঠপোষকতা বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের ক্রীড়াক্ষেত্রে সরকারি বাজেট সীমিত হওয়ায় বেসরকারি পৃষ্ঠপোষকতার গুরুত্ব অনেক।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলার বিকেন্দ্রীকরণে কাজ করছে। বিভিন্ন স্তরে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক স্পোর্টসে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হচ্ছে। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে এনে জাতীয় পর্যায়ে উন্নীত করার একটি কাঠামো গড়ে তোলা হচ্ছে।

ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে সম্ভাবনাময় খেলোয়াড়দের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে।

খেলাধুলার সঙ্গে আধুনিক বিজ্ঞান নিবিড়ভাবে সম্পৃক্ত। আমরা সেই অনুযায়ী অবকাঠামো ও নীতিমালা তৈরি করছি। এই কার্যক্রম অব্যাহত থাকলে দেশের স্পোর্টস সেক্টর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে,—বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম