ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

সারাদেশ | ইমরান খান, প্রতিনিধি, রাজবাড়ী

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১১:০২ অপরাহ্ন

banglahour

রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার সোমবার (৩০ জুন) কালুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।

দিনের শুরুতে তিনি উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে বিকেলে তিনি কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনে যান, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এবং উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে অসুস্থ ও দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন ও হুইলচেয়ার এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এয়ার ব্লোয়ার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মহুয়া আফরোজ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন:

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম

উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার

প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন

প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, উপকারভোগী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনশেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম