ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে বিষ প্রয়োগ ও গলা কেটে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:০৪ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কৃষক ওবায়েদুর রহমানকে বিষ প্রয়োগ ও গলা কেটে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গারাকোলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,২৭ জুন রাতে পারিবারিক কলহের জেরে ওবায়েদুর রহমানকে তার শ্বশুরবাড়ি ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ত্রী, শ্যালক, স্ত্রীর বোন, জামাই ও শ্বশুর মিলে পরিকল্পিতভাবে মারধর করে, প্রথমে বিষ প্রয়োগ এবং পরে গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়।

এ ঘটনায় বালিয়াকান্দি থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তারা। এছাড়া মামলার আসামিপক্ষের লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে বলেও জানান ভুক্তভোগী পরিবার।

বক্তারা আরও বলেন,এমন জঘন্য হত্যাচেষ্টার দ্রুত বিচার করতে হবে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, প্রয়োজনে ফাঁসি দাবি করছি।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯