ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নৌকা ডুবির ঘটনায় দুই শিশুর লাশ উদ্ধার

সারাদেশ | সোহেল চৌধুরী, প্রতিনিধি, কিশোরগঞ্জ।

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ১:০৮ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগী গ্রামের তিন শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে তাদের স্বজনরা। বুধবার (২ জুলাই) সকাল ৭টায় ময়মনসিংহ জেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে শিশু দুটির মরদেহ ভেসে ওঠে।

চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,ভোরে স্বজনরা নৌকা নিয়ে নদে খুঁজতে বের হয়। বাঁশিয়া এলাকায় গিয়ে নদীর কিনারায় শিশু আবির (৭) ও জুবায়েদ (৬)-এর লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়ার দত্তের বাজার এলাকায় নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তার (১৪)-সহ তিনজন শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়। সেদিনই শাপলার লাশ উদ্ধার হলেও আবির ও জুবায়েদ নিখোঁজ ছিল।

তিনজনই চর আলগী গ্রামের বাসিন্দা এবং বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তারা সকালে ৯ জন শিক্ষার্থী মিলে একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় এসে নৌকাটি হঠাৎ ডুবে যায়। ৬ জন শিক্ষার্থী সাঁতরে তীরে উঠতে পারলেও এই তিনজন নিখোঁজ হয়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নিহতদের স্বজনরা নিজেরাই নদীতে তল্লাশি চালিয়ে লাশ খুঁজে পান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম